প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতে তিন দিনের সফর শেষে সোমবার রাত সোয়া ১২ টায় ঢাকায় ফিরেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। দুবাই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের সমাজকল্যাণমন্ত্রী মরিয়ম মোহাম্মদ খালফান আল রুমি। এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তার সফরকালে সাজাপ্রাপ্ত আসামি হস্তান্তর চুক্তি ও বাংলাদেশ নারীকর্মী পাঠানোর বিষয়ে চুক্তি করেছেন।
