জামায়াতের বিক্ষোভ আজ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ০১:৩৫

গতকাল সোমবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতির মাধ্যমে ‘২৮ অক্টোবরের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ আজ মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।  বিবৃতিতে দাবি করা হয়, ২৮ অক্টোবর ইতিহাসের এক কালো দিবস। ২০০৬ সালের এই দিনে ১৪-দলীয় জোটের ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতের সমাবেশে লগি-বইঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের ছয়জন নেতা-কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছিল। হত্যাকারীদের বিচারে মামলা করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সে মামলা তুলে নিয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সফল করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তবে কখন, কোথায় এ বিক্ষোভ কর্মসূচি তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।