মেট অফিস’র (বৃটেন ও বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস অফিস) আবহাওয়ার পূর্বাভাস এবং জলবায়ু প্রতীমালেপ উন্নত করতে সুপার-কম্পিউটার জন্য ৯৭ মিলিয়ন পাউন্ড অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
এ সুবিধার ফলে বর্তমান সময়ের চেয়ে ১৩ গুন গতিতে আবহাওয়া-জলবায়ু পরিবর্তনের দিক-নির্দেশ নির্ণয়ের কাজ করা যাবে। ১ দশমিক ৫ কিলোমিটার রেজোলুশন সম্পন্ন আবহাওয়ার পূর্বাভাসের মডেলটি ব্রিটিশ-ব্যাপী প্রতি ঘণ্টায় পরিপূর্ণ ক্ষমতায় চালিত হবে।
২০১৫ সালের মধ্যে সাউথ-ওয়েস্ট ইংল্যান্ডের এক্সেটার শহরে এটি নির্মিত হবে।
বৃটেন-ব্যাপী এবং বৈশ্বিক পূর্বাভাস মডেলটির নতুন প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ জায়গার আবহাওয়া-জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নির্ণেয় পুঙ্খানুপুঙ্খ তথ্য গ্রহণে অনুমতি দিবে।
