স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, লতিফ সিদ্দিকীর বিষয়ে আদালতের নির্দেশনা দেয়া আছে। সে অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্য করায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী হজ ও তাবলিগ নিয়ে কটূক্তি করায় রাজধানীসহ দেশের বিভিন্ন আদালতে মামলা করা হয়। মামলায় আদলত সমন জারি না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
