ত্বকের সমস্যা সমাধানে সেলফি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ১৬:৪৮
 
ত্বকের সমস্যা সমাধানের জন্য খুব বেশি চিন্তিত হতে হবে না। কেননা, সেলফি আপনার এগজিমার মতো ত্বকের সমস্যা সমাধান করবে। 
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, আক্রান্ত স্থানের সেলফি তুলে সেটি চর্ম বিশেষজ্ঞদের কাছে পাঠালে তারা সেটি দেখে প্রয়োজনীয় নিদের্শনা ও ওষুধের নাম বলে দেবেন।
গবেষণায় দেখা গেছে, এগজিমার মতো ত্বকের সমস্যার জন্য যারা সরাসরি চর্ম বিশেষজ্ঞদের শরণাপণ্ন হয়েছেন এবং যারা অনলাইনে সেলফি পাঠিয়ে সেবা নিয়েছেন তারা প্রায় কাছাকাছি ফলাফল পেয়েছেন। এক বছর ধরে ইন্টারনেট, কম্পিউটার ও ক্যামেরার মাধ্যমে পাঠানো ছবির মাধ্যমে শিশু ও বয়স্কদের এই সেবা প্রদান করা হয়। 
১৫৬ জনের ওপর এই গবেষণা চালানো হয়েছে। এর মধ্যে ৭৮ জন সরাসরি চর্ম বিশেষজ্ঞদের কাছে গিয়ে সেবা নিয়েছেন এবং বাকি ৭৮ জন অনলাইনের মাধ্যমে সেবা নিয়েছেন। একবছর পর দেখা গেছে অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণকারীদের ৩৮ দশমিক ৪ শতাংশের এগজিমা নিরাময় বা প্রায় সেরে গেছে। অন্যদিকে, যারা সরাসরি সেবা নিয়েছেন তাদের এগজিমা কমার হার ৪৩ দশমিক ৬ শতাংশ। সূত্র: পিটিআই।