স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে কেউ অরাজকতা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। সে লক্ষ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মতিউর রহমান নিজামীর রায়কে নাশকতার আশংকা রয়েছে কীনা -এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার যে কোনো ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ রয়েছে।
যুদ্ধাপরাধের মামলার প্রতিটি মামলার রায়ের দিনই হরতাল ডেকে বিভিন্ন স্থানে তান্ডব চালিয়েছে জামায়াত ও ছাত্র শিবির। গত বছর ২৮ ফেব্রয়ারি দোলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশ জুড়ে তারা ব্যাপক তান্ডব চালায়। সে সময় সহিংসতায় পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি, আহত হয় দুই শতাধিক। ভাংচুর করা হয় বহুগাড়ি, দোকানপাট, অগ্নিসংযোগ, ভাংচুর করা হয়।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, এসব বিষয় মাথায় রেখেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়স্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
