মুন্সীগঞ্জ শহরের নয়াগাঁও ফায়ার সার্ভিসের মোড় থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ৯ শত বোতল ফেন্সিডিল ভর্তি ট্রাক আটক করেছে পুলিশ। এই সময় ট্রাকে থাকা মাদক ব্যবসায়ী মো. তাইফুল মিল্টনকে (৩২) গ্রেফতার হয়। সে চাপাইনবাবগঞ্জের রামদেবনপুর গ্রামের আতিকুল ইসলামের পুত্র।
ভারতের সিমান্ত এলাকা থেকে চটের বস্তার স্তুপের নিচে ফেন্সিডিলের বিশাল এই চালান মুন্সীগঞ্জ শহরে নিয়ে আসা হয়। এই তথ্য দিয়ে সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, চালানটি মুন্সীগঞ্জের জড়িত মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত গ্রেফতারের চেষ্টা চলছে।
