আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার একক সিদ্ধান্তে গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় নিজ দলীয় নেতা-কর্মীদের হাতে গণধোলাইয়ের শিকার হবেন। তিনি মঙ্গলবার সকালে রাজধানীর সেগুন বাগিচাস্থ এক সভায় এ কথা বলেন।
গতকাল বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে ড. হাছান বলেন, বিএনপির নেতা-কর্মীরা ইতোমধ্যে নয়া পল্টনস্থ তাদের দলীয় কার্যালয় তালাবদ্ধ করে নিজ দলীয় নেতাদের গণধোলাই দিয়েছে। বেগম জিয়াকে গণধোলাই দেয়ার জন্য দেশের মানুষের প্রয়োজন হবে না। এ জন্য তার নিজ দলীয় নেতা-কর্মীরাই যথেষ্ট।
বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে জনতার প্রত্যাশা সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদেও সভাপতি জিন্নাত আলী খান প্রমুখ।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে। বেগম জিয়া দেশের খবর রাখেন না বলেই দেশ ফিছিয়ে যাচ্ছে বলে ভিত্তিহীন অভিযোগ করেছেন।
