শেয়ারবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ১৮:০৩
 
 
 
সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। সূচকের সঙ্গে কমেছে লেনদেনও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৪টি কোম্পানির ১০ কোটি ৮৮ লাখ ২৩ হাজার ৪৯৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৬২ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৮৬১  টাকা, যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ৪৫ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ২৮.৪০ কমে ৫১২৮.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১২.৯৯  কমে ১৯৩৩ দশমিক ৫৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৬.৫৪ বেড়ে ১২০৬.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬  টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো— সিভিওপিআরএল, এসপিপিসিএল, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, কেপিপিএল, লঙ্কাবাংলা, কেয়া কসমেটিক্স  ও   সামিট পাওয়ার। 
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো— শাহাজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ার, আমরা টেক, বার্জার পেইন্ট, সামিট পূর্বাচল,  কেয়া কসমেটিক্স, শাহজালাল ব্যাংক, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ও আল-আরাফা।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। সিএসইতে মোট ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার।