প্রেমে মশগুল শ্রদ্ধা-আদিত্য

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ২১:৩০
 
প্রেমে মশগুল  হয়ে পড়েছেন ভারতীয় তারকা শ্রদ্ধা ও আদিত্য কাপুর। অমিতাভের দিওয়ালি পার্টিতে পৃথকভাবে এসেছিলেন শ্রদ্ধা আর আদিত্য। এ পার্টিতে তাদের পরস্পর আকর্শন সবাইকে অবাক করে। পার্টি শেষে একসঙ্গে বেড়িয়ে যান  আমির খানের দিওয়ালি পার্টিতে। 
সেখানে কয়েক ঘণ্টা কাটিয়ে দুজনে বেড়িয়ে কোথায় গেলেন তা জানা যায়নি।  এমনিক শ্রদ্ধা আদিত্যের সঙ্গে যাবার আগে ড্রাইভারকেও বলে যেতে ভুলে গেছেন। আর তাই পার্টি শেষেও বাইরে দাঁড়িয়েছিল তার গাড়ি।  খবর টাইমস অফ ইন্ডিয়া।