১ নভেম্বর নাটোরে বিএনপি জোটের জনসভা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ০০:১২
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন, নাটোরে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জনসভা আগামী ১ নভেম্বর হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।