ভারতে মানুষ ও পশুর চিকিত্সার ব্যবস্থা আছে। এবার চিকিত্সা সেবায় যুক্ত হতে যাচ্ছে মত্স হাসপাতাল। নাম শুনেই বোঝা যাচ্ছে মাছেরাই কেবল সেখানে চিকিত্সা নিতে পারবে। ২০১৫ সালের মাঝামাঝি কলকাতায় এই হাসপাতাল তৈরি হয়ে যাবে। এর উদ্যোক্তা টি জে আব্রাহাম জানিয়েছেন ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে।
তিনি বলেন, মাছের উত্পাদনে এক সময়ে ভারতে সেরা ছিল পশ্চিমবঙ্গ। কিন্তু উত্পাদিত মাছের ২০ শতাংশ পর্যন্ত বিভিন্ন অসুখে মারা যায়। চিকিত্সা পেলে অকাল মৃত্যু ঠেকানো যাবে মাছের। কিন্তু মাছ তো আর নিজে নিজে হাসপাতালে আসতে পারবে না। মালিকদের একটু সচেতন হতে হবে। ভারতে এই প্রথম এই ধরণের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে। -জি নিউজ
