সীমান্তে ৩ জনকে হত্যা: পতাকা বৈঠক বুধবার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১০:৪৫

হবিগঞ্জ সীমান্তের কাছে  ভারতীয় গ্রামে পিটুনিতে নিহত তিন বাংলাদেশির লাশ ফেরত পেতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বৈঠক হওয়ার কথা রয়েছে।  সেখানে লাশগুলো দেশে ফেরত আনার বিষয়ে সিদ্ধান্ত হবে।
বিজিবি কর্মকর্তারা জানান, তিনজনের লাশ ভারতের খোয়াই জেলা পুলিশের কাছে রয়েছে।
নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের করম আলী (৪০), সুজন মিয়া (২২) ও আক্কল মিয়া (১৯)।
মঙ্গলবার এই তিনজনকে চুনারুঘাট সংলগ্ন ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিশ্বমনি আখড়াইবাড়ি এলাকায় পিটিয়ে হত্যা করা হয়।