আমরা আপোস করি না: ট্রাইব্যুনাল

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৩:৪২
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেছেন, ট্রাইব্যুনালের ওপর কারো কোনো নির্দেশনা নেই। আমার শুধু সংবিধান এবং আইনের নির্দেশ মেনে চলি। আমরা কারো সঙ্গে আপোষ করি না। আমরা শুধু আপোষ করি বিবেক, ঘটনা, সংবিধান ও আইনের সঙ্গে।  বুধবার নিজামীর রায় ঘোষণা আগে সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে এই রায় অপেক্ষমাণ ছিল। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সবাই রায়ের জন্য অপেক্ষা করেছে। আমরাও দীর্ঘদিন অপেক্ষা করেছি কবে রায় দিতে পারব। এই দীর্ঘ সময়ে রায় নিয়ে বিভিন্ন মহল ও গণমাধ্যমে সমালোচনা হয়েছে। আমরা সব সমালোচনা আমলে নিতে পারি না। জবাবও দিতে পারি না এবং তা উচিতও না। তাই বিচারাধীন বিষয়ে মন্তব্য করার আগে সবার একটি বিষয় মনে রাখা উচিত আমার কোনো জবাব দিতে পারব না।
বক্তব্য শেষে ট্রাইব্যুনালের তিন বিচারপতি একে একে রায় ঘোষণা করেন।