পুরানো প্রেমিকই ফাঁস করেছেন লরেন্সের ছবি?

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৫:২৭

মাত্র কদিন আগেই হলিউড তারকাদের গোপন ছবি ফাঁসের ঘটনা ঘটল। অভিনেত্রী জেনিফার লরেন্সও এই বিতর্কিত ঘটনার শিকার। ব্যক্তিগত এই একাউন্ট থেকে এসব ছবি চুরি করেছিল হ্যাকাররা। জানা গেছে, এই হ্যাকারদের মধ্যে লরেন্সের পুরানো প্রেমিকও ছিলেন।
হলিউড অভিনেত্রীর এই পুরানো প্রেমিকের নাম রবার্ড জ্যাকসন। লরেন্সের বয়স যখন মাত্র ১২ বছর, তখন তার সাথে প্রেম হয় জ্যাকসনের। বিভিন্ন কারণে সেই সম্পর্ক পরিণতি দেখেনি। লরেন্সের এই সাবেক প্রেমিক জ্যাকসন এখন একজন কম্পিউটার হ্যাকার।
সম্প্রতি রিপোর্টারদের কাছে জ্যাকসন বলেছেন, ‘আগেই জানতাম, লরেন্স এমন একজন মানুষ যে কিছু আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারে। কিন্তু যদি সে তা করেও থাকে তবে তা নিজের সিদ্ধান্তেই করেছে।’
তবে লরেন্সের এসব ছবি ফাঁস করার সাথে তিনি জড়িত নন বলে দাবি করে জ্যাকসন বলেন, ‘এটা কোন হ্যাকারের কাজ। অবশ্যই এটা তার করা উচিত হয়নি। তবে সত্যি বলতে কি আমিও তাদের মতই একজন যে এই ধরণের কাজের সাথে জড়িত। এটাই আমার পেশা এবং এর জন্য আমি মোটেও লজ্জিত নই।’