মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমানের ফাঁসির রায় নিয়ে কোনো ‘মন্তব্য করেনি’ বিএনপি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে রায় নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি তিনি।
প্রয়াত ভাষা সৈনিক আবদুল মতিনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রকে হত্যা করে তার একদলীয় শাসন দীর্ঘস্থায়ী করতে চায়। এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
