সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৩০

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৬:২১
সিরিয়ার একটি তেল ও গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়ে অন্তত ৩০ সরকার সমর্থক বন্দুকধারীকে হত্যা করেছে আইএস। বুধবার একটি পর্যবেক্ষক সংস্থা একথা জানিয়েছে। খবর: এএফপির। 
হোমস প্রদেশের শায়ের এলাকায় মঙ্গলবারের এই হামলার পর ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস ঐ তেল ক্ষেত্রের একটি অংশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।