ভারতে কালো টাকাধারী ৬২৭ জনের নাম সুপ্রিমকোর্টে জমা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৯:১৭
ভারতের সুপ্রিমকোর্টে কালো টাকাধারী তালিকাভুক্ত ৬২৭ জনের নাম জমা দিয়েছে মোদি সরকার। বুধবার সকালে এই তালিকা জমা দেওয়া হয়। এসব ব্যক্তিদের বিদেশের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে ব্যাপক পরিমাণ অর্থ জমা রয়েছে। খবর: জি-নিউজ ও টাইমস অব ইন্ডিয়ার।
এর আগে মঙ্গলবার সুপ্রিমকোর্ট ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত নাগরিকদের নামের তালিকা জমা দেওয়ার সরকারকে নির্দেশ দেয়। কালোটাকা বিদেশে গচ্ছিত রাখার অভিযোগ রয়েছে এমন সাত ভারতীয় এবং একটি প্রতিষ্ঠানের নাম গত সোমবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানায়। এভাবে বেছে বেছে নাম না দিয়ে তালিকাভুক্ত সবার নাম ঘোষণা করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।
প্রথম দফার তালিকায় সাত জনের তালিকার মধ্যে ডাবর ইন্ডিয়া গোষ্ঠীর সাবেক পরিচালক প্রদীপ বর্মণ, গুজরাটের রাজকোট জেলার স্বর্ণ ব্যবসায়ী পঙ্কজ চিমনলাল লোধিয়া এবং গোয়ার খনি ব্যবসায়ী রাধা টিমলো ছিলেন।