সবচেয়ে কমবয়সী হিসেবে নোবেল জয়ের পর এবার ছোটদের নোবেল হিসেবে খ্যাত ‘ওয়ার্ল্ড’স চিলড্রেন’স প্রাইজ’ জিতলেন মালালা ইউসুফজাই। মঙ্গলবার এই ঘোষণা দেয়া হয়। বুধবার স্টকহোমে এক অনুষ্ঠানের মালালার এই পুরস্কার গ্রহণের কথা রয়েছে। সূত্র: ডন।
শিশু অধিকার নিয়ে কাজ করার জন্যই মালালাকে এই পুরস্কার প্রদান করা হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নেয়া কয়েক লাখ শিশুর ভোটে তিনি এই পুরস্কার জেতেন বলে সংস্থাটির একটি বিবৃতিতে এই কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইতিহাসে একই বছর নোবেলা পুরস্কার ও ওয়ার্ল্ড’স চিলড্রেন প্রাইজ জয়ের ঘটনা এটাই প্রথম।
ওয়ার্ল্ড’স চিলড্রেন’স প্রাইজ প্রথম চালু করা হয় ২০০০ সালে।
