মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা বৃহস্পতি, রবি, সোম— তিন দিন হরতালকালে মহাসড়ক সচল ও নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যেকোনো পরিস্থিতি কঠোর হস্তে দমন করার ঘোষণা দিয়েছে হাইওয়ে পুলিশ। বুধবার হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া বলেন, ‘মহাসড়ক সচল রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রো পুলিশ, আমর্ড পুলিশের সমন্বয় টিম গঠন করা হয়েছে, যাতে কোনো অবস্থায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পরে।’
আসাদুজ্জামান মিয়া বলেন, ‘অতীত অভিজ্ঞতার আলোকেই মহাসড়কের নিরাপত্তা সাজানো হয়েছে। গোটা বিষয়টি শক্তভাবে মনিটরিং করা হবে। এ ছাড়া, স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাকে কেউ যানবাহনে চোরাগোপ্তা হামলা, ভাংচুর বা অগ্নিসংযোগ না করতে পারে।’
