হরতালের আগের রাত

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ২৩:৩৮

জামায়াতে ইসলামী বৃহস্পতিবার, রোববার ও সোমবার হরতাল ডেকেছে। হরতালের আগের রাতে রাজধানী ঢাকার বেশ কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সোয়া আটটার দিকে কাজলা পেট্রলপাম্পের সমানের সড়কে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। একই রাতে পৌনে নয়টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।