ঘরের শত্রু পুত্রধন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ০০:১৩

কথায় বলে, ঘরের শত্রু বিভীষণ। কিন্তু জম্মু ও কাশ্মীরের ডিআইজি মহোদয় এখন থেকে নিশ্চয় বলবেন, ‘ঘরের শত্রু পুত্রধন’! কারণ পুত্রধনের বোকামির কারণে পুলিশের এই বড়কর্তা চাকরিটাই হারাতে বসেছেন। ডিআইজি শাকিল বেগ বিপুল অর্থবিত্তের মালিক হয়ে রাজা-বাদশাহদের মতো বিলাসী জীবনযাপন শুরু করেছেন। তার সেবায় সার্বক্ষনিক ‘দাসদাসী’ থাকে। তার এই রাজকীয় জীবনযাপনে অত্যন্ত গর্বিত তার পুত্র। পিতার রাজসিক চালচলনের কিছু ছবি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন। তার উদ্দেশ্য ছিল বন্ধু-বান্ধবীদের কাছে নিজেকে একটু জাহির করা। একটা ছবিতে দেখা যাচ্ছে ডিআইজি মহোদয়ের জুতার ফিতা বেধে দিচ্ছেন একজন। আরেক ছবিতে দেখা যাচ্ছে তিনি হেটে যাবার সময় পেছন পেছন ছাতা নিয়ে হাটেন আরেকজন। প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির মতো তারও আছে স্পেশাল দেহরক্ষী ইত্যাদি ইত্যাদি। ছবিগুলো একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে গেলে রাজনৈতিক অঙ্গন সমালোচনায় সরব হয়। শুরু হয়েছে তদন্ত। -টাইমস অব ইন্ডিয়া