‘রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে’

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১৪:১৭
 
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যেভাবে নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হচ্ছে, তেমনি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও রাজাকারদেরও তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী মিছিলের আগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সমাবেশে তিনি এই কথা বলেন।
বাংলাদেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না এমন দাবি করে মোজাম্মেল হক বলেন, জামায়াত-বিএনপি যেন নাশকতা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আলবদর বাহিনীর প্রধানকে যারা মন্ত্রী বানিয়েছে, জনতার আদালতে তাদের বিচার হবে।