হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। ৩ দিনের জিজ্ঞাসাবাদ শেষে তাদের মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক নয়ন মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার দুপুরে হাজির করেন।
শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
