ক্যালিফোর্নিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১৫:৫১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে মার্কিন নৌ ঘাঁটির কাছে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত হয়। বুধবার সন্ধ্যায় এটি বিধ্বস্ত হয় বলে ভেনচুরা কাউন্টির ফায়ার ডিপার্টমেন্টের ফেসবুক পেজে বলা হয়েছে। 
ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিমান দুর্ঘটনায় একজন  নিহত হয়েছে। নৌ ঘাঁটির কাছের এই দুর্ঘটনার উদ্ধার কাজে ফেডারেল ও স্থানীয় দমকল কর্মীরা।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।