বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জহুরুল হক এ অভিযোগ গঠন করেন।
চিকিৎসার জন্য বিদেশ থাকায় আদালতে উপস্থিত ছিলেন না সাদেক হোসেন খোকা। তার আইনজীবী মহসিন মিয়া দরখাস্তের মাধ্যমে আদালতকে তা অবহিত করেন। আদালত খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করে, তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম চলার আদেশ দেন।
