তৈরি পোশাক রপ্তানিতে ০.২৫ শতাংশ নগদ সহায়তা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১৬:১১
ইপিজেডের বাইরের পোশাক রপ্তানিকারকরা তাদের মোট রপ্তানির ওপর ০.২৫ শতাংশ হারে নগদ আর্থিক সহায়তা পাবেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের এই বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, ইপিজেড এর বাইরে অবস্থিত  শুল্ক বন্ড/ডিউটি ড্র-ব্যাক সুবিধা গ্রহণকারীসহ তৈরি পোশাক রপ্তানিকারক সকল প্রতিষ্ঠান রপ্তানি মূল্যের ওপর ০.২৫% নগদ সহায়তা প্রাপ্ত হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই আদেশে ফলে তৈরি পোশাক রপ্তানিকারকরা প্রতি ১০০ টাকা রপ্তানিতে ২৫ পয়সা হারে নগদ সহায়তা পাবেন।