বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭০৩ জন ছাড়িয়েছে। এ বছর মার্চ থেকে রোগটি মহামারি আকারে লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং গিনিতে ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক সংস্থাগুলোও ওই দেশগুলোতেই রোগটির সংক্রমণ প্রতিরোধে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে লাইবেরিয়াতেই ৬ হাজার ৫৩৫ জন, সিয়েরা লিওনে পাঁচ হাজার ২৩৫ জন এবং গিনিতে এক হাচার ৯০৬ জন ইবোলায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তালিকাভুক্ত করা হয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন তার প্রকৃত সংখ্যা প্রকাশ করতে কিছুটা সময় প্রয়োজন।
