তিউনিশিয়ায় নির্বাচনে নিদা তিউনেসের জয়

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১৮:৪৬
 
আরব বসন্তের সূতিকাগার তিউনিশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ধর্মনিরপেক্ষ দল নিদা তিউনেসকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দল হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী ইসলামি ইন্নাহদা দল তাদের পরাজয় স্বীকার করেছে।
বৃহস্পতিবার আইএসআইই নির্বাচনী সংস্থা এক সংবাদ সম্মেলনে বলেছে, পার্লামেন্টের ২১৭ আসনের মধ্যে নিদা তিউনেস ৮৫ এবং ইন্নাহদা ৬৯ আসনে জয় পেয়েছে। 
উল্লেখ্য, চার বছর আগে আরব বিশ্বে তিউনিশিয়াতে প্রথম গণতন্ত্রের দাবিতে গণবিপ্লব অনুষ্ঠিত হয়। গণদাবির মুখে দীর্ঘদিনের স্বৈরশাসক বেন আলীর পতন ঘটে। এরপর রাজনৈতিক সংস্কারের দাবিতে বিভিন্ন আরব দেশে গণবিক্ষোভ শুরু হয়। কয়েকটি দেশে যা এখনও অব্যাহত রয়েছে। এএফপি