জেএসসি-জেডিসি পরীক্ষা পেছাল

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ১৬:০৩
 
 আগামী রবিবার ও সোমবারের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে। শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে পরীক্ষা পেছানোর এই সিদ্ধান্ত জানিয়েছেন।
২ নভেম্বর রবিবারের পরীক্ষা ৭ নভেম্বর এবং ৩ নভেম্বর সোমবারের পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

২ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল। এই পরীক্ষা ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত হবে।

৩ নভেম্বর জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল।

১৪ নভেম্বর জেএসসির বাংলা দ্বিতীয় পত্র (৫০ নম্বর) পরীক্ষাটি ৯টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। অন্য পরীক্ষাটি ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে।