আগামী সপ্তাহে হতে পারে কামারুজ্জমানের আপিলের রায়

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ২০:২১
 
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের রায় আগামী সপ্তাহে হতে পারে। ইতমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মামলার সংশ্লিষ্ট বিচারকরা নিজেদের মধ্যে বৈঠক করেছেন।
একটি সূত্র জানায়, ওই বৈঠকে আগামী সপ্তাহের যে কোন সুবিধাজনক সময়ে রায় ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ শুনানি শেষে কামারুজ্জামানের আপিলের ওপর রায় ঘোষণা অপেক্ষমান রাখে। অর্থাত্ যে কোন দিন আপিলের রায় ঘোষণা করা হবে বলে জানায় সর্বোচ্চ আদালত। মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান।