কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদি দুর্নীতি দমন কমিশনের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বৃহস্পতিবার বিকালে ছাড়া পেয়েছেন ।
কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র দুপুরে কারাগারে পৌঁছে। বিকালে তাকে (বদি) মুক্তি দেওয়া হয়।”
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের এই মামলায় গত ১২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন বদি। জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়। পরে হাই কোর্ট থেকে জামিন নেন বদি।
