এলিয়েন বিড়াল এই গ্রহে!

আপডেট : ৩১ অক্টোবর ২০১৪, ০০:৩৭

হলিউডের অ্যানিমেশন ছবিতে আমরা ভিনগ্রহের বাসিন্দাদের কাল্পনিক চেহারা দেখে অনেক মজা পেয়ে থাকি। হয়তো ভাবি বাস্তবে এমন প্রাণী হয় নাকি! কিন্তু ব্রিটেনের প্লাইমাউথে এক প্রজাতির বিড়ালের সন্ধান পাওয়া গেছে যারা দেখতে হুবহু এলিয়েনদের মতো। এদের বিশাল সাইজ। বাদুড়ের মতো বড় বড় কান, বিশাল গোল্লা গোল্লা চোখ। সারা গায়ে লোম নেই বললেও চলে। মাথাটাও একেবারে কম্পিউটার সফটওয়্যারে বানানো এলিয়েনদের মতো। ১৯৮৪ সালে নির্মিত বিখ্যাত হলিউডি কমেডি ছবি ‘গ্রেমলিনস’ এর সেই বিখ্যাত দানবের চেহারার সাথে এর মিল রয়েছে। এটি দেখলে শিশুরা ভয়ে কেঁদে ফেলতে পারে। তবে দেখতে এলিয়েনের মতো হলেও এরা স্বভাবে মোটেও হিংস্র নয়। বরং ভীষণ শান্ত স্বভাবের। -মেইল অনলাইন