‘পিকু’ সিনেমার লুকে অমিতাভ

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১৩:৩৭
বহু অপেক্ষার পর প্রকাশ পেল অমিতাভ বচ্চনের ‘পিকু’র ফার্স্ট লুক। সুজিত সরকার পরিচালিত সিনেমা ‘পিকু’তে প্রথমবার একসঙ্গে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনকে। এ সিনেমায় দীপিকার বাবা চরিত্রে বিগ বি সম্পূর্ণ অন্য লুকে ধরা দেবেন দর্শকদের কাছে এমন গুঞ্জন বহুদিন ধরেই  শোনা যাচ্ছিল। শুক্রবার ফার্স্ট লুক’র পোস্টার প্রকাশ পেতেই চমকে গেলেন সকলেই। 
মাথায় টুপি, ঘাড় পর্যন্ত কাঁচা-পাকা লম্বা চুল, চোখে প্লাস্টিকের কালো মোটা ফ্রেমের চশমা, রড়সড় একটা ভুঁড়ি-সব মিলিয়ে এ যেন অন্য এক অমিতাভ।