মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাশেম আলীকে গতকাল শুক্রবার কাশিমপুুর কারাগার থেকে ঢাকা কেন্দ রায় ঘোষণার দিন ধার্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
কাশিমপুর-২ কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, চলতি বছরের এপ্রিলে মীর কাশেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। গতকাল শুক্রবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে ফের পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে। তিনি আরও বলেন, রায়ের সময় আদালতে আসামির উপস্থিতি বাধ্যতামূলক বলেই তাকে আগে ভাগে ঢাকায় পাঠানো হয়েছে।
