ভূতের ভয়ে আদালতে সিসিটিভি

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১০:১৬

ভূতের জ্বালায় অতিষ্ট হয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আদালতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে! কার্কারদুমা জেলা আদালতে এই ঘটনা ঘটেছে। কর্মচারীরা জানান, রাতের বেলায় আদালত ভবনের ভেতর থেকে অস্বাভাবিক সব শব্দ আসে। তারা বুক শেলফে রাতের বেলায় যেভাবে বই সাজিয়ে রাখেন সকালে সেভাবে থাকে না। এখানে রাখা বইগুলো ওখানে কিংবা ওখানকার বইগুলো হয়তো আরেক তাকে নিয়ে রাখা হয়। ভেতরে বিনা কারণে আলো জ্বলে ওঠে। বাধ্য হয়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সিসি ক্যামেরায় ধারণ করা দৃশ্যে দেখা গেছে। ভেতরে কোনো মানুষ না থাকলেও আলো জ্বলে উঠছে! বন্ধ থাকা কম্পিউটারগুলো হঠাত্ চালু হয়ে যাচ্ছে। কিছুক্ষন পর কেউ অস্বাভাবিকভাবে সেগুলো শাটডাউন হয়ে যাচ্ছে। বার এসোসিয়েশনের যুগ্ম সচিব রমন শর্মা সংবাদ মাধ্যমকে বলেন, তারা এ ব্যাপারে একাধিক জরুরি বৈঠক করে রহস্য উদঘাটন করতে পারেননি। তবে তারা ভূতদের বিরুদ্ধে আপাতত কোনো মামলা করার চিন্তাভাবনা করছেন না বলে জানান!
 -ইউপিআই