যুক্তরাষ্ট্রের মিশিগানের দম্পতি জে এবং কাটেরি তাদের প্রথম পুত্র সন্তানের পর চেয়েছিলেন একটা কন্যা সন্তান। একটা ছেলে একটা মেয়ে। কিন্তু পরের সন্তানও পুত্র হয়। এরপর তারা কন্যার আশায় আরেকটি সন্তান নেন। কিন্তু সেটিও পুত্র হয়। এভাবে প্রতিবার কন্যার আশা করলেও ১২ টি পুত্র সন্তান হয়েছে। কাটেরি আবারো সন্তানসম্ভবা। এটি হবে তাদের ১৩ নম্বর সন্তান। একারণেই তারা খবরের শিরোনাম হয়েছেন। কারণ ‘থার্টিন’ সংখ্যাটি তাদের জন্য লাকি হবে নাকি আনলাকি হবে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা কল্পনা। ক্যাটেরি বলেন, তাদের প্রথম সন্তানের বয়স এখন ২২ বছর। ১২তম সন্তান ট্যাকারের জন্ম হয়েছিল ২০১৩ সালের ৪ আগস্ট। তিনি জানান, একটি কন্যা সন্তানের আশায় জীবনের অর্ধেকের বেশি সময় তিনি সন্তানসম্ভবা হিসেবে কাটিয়েছেন। কারণ একটি সন্তান ভূমিষ্ট হবার অল্প সময়ের মধ্যেই তিনি আরেকটি সন্তানকে গর্ভে ধারণ করে এসেছেন। ১৩ নম্বর সন্তান কন্যা হলে তিনি এখানেই ইতি টানবেন বলে জানান। -এপি
