রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তিনটি হলে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার ভোর পর্যন্ত শামসুজ্জোহা, জিয়াউর রহমান ও হবিবুর রহমান হলে তল্লাশি চালানো হয়।
আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতিক আলম, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের সুলতান মাহমুদ, নৃ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আসাদুল্লাহ আল-গালিব, ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শামীম হোসেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এনামুল ইসলাম।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, ছাত্রশিবির নেতাকর্মীরা ক্যাম্পাসে নাশকতা চালানোর পরিকল্পনা করেছে এমন তথ্যের ভিত্তিতে রাতে হলগুলোতে অভিযান চালানো হয়।
