সম্প্রতি ভারতীয় রাজনৈতিক হালচিত্র তুলে ধরতে বলিউডি মাশালায় নির্মাণাধীন সিনেমা ‘রাজনীতি ২’র পোস্টার প্রকাশ করা হয়েছে৷ ওই পোস্টারে জনতার ঢল প্রতিবাদ মুখর হয়ে লোকসভার বাইরে অবস্থান করতে দেখা যাচ্ছে। নিঃসন্দেহে বলা যায় প্রকাশ ঝা পরিচালিত সিনেমাটি পুরোদস্তুর সাম্প্রতিক ভারতীয় রাজনৈতিক আবহ রুপায়নের প্রয়াস।
‘রাজনীতি ২’র পোস্টারের সঙ্গেই প্রকাশ ঝা’র আরো একটি সিনেমা সিকুয়েল ‘গঙ্গাজল ২’রও পোস্টার প্রকাশ করা হয়েছে। হঠাৎ প্রকাশ ঝা’র একাধিক সিনেমার পোস্টার প্রকাশের পর সকলেই বেশ আশ্চর্য হয়েছেন। তবে এখন পর্যন্ত দুই সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে কারা অভিনয় করছেন তা জানা যায়নি।
এর আগে ২০১০ সালে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ নিয়ে যথেষ্ট শোরাগোল পড়েছিল৷
