বিদ্যুৎ বিপর্যয়ের জন্য আমরা দুঃখিত: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১৪:২১

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য আমরা দুঃখিত। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। এ রকমটা কখনো কখনো হতেই পারে। এটা স্বাভাবিক নয়। নিউইয়র্কেও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ ছিল না।
শনিবার দুপুরে রামপুরায় সারাদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের কাজ করা হচ্ছে। আমরা আশা করছি এক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ ফিরিয়ে আনা যাবে।