‘গত সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বতীকালীন সরকারে যোগ দিতে এবং নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি নেত্রীকে অনুরোধ জানিয়েছেন। কিন্তু বিএনপি নির্বাচনে আসেনি আর এখন বলছে নির্বাচন মানি না।’
বিএনপির নেতাদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শনিবার সকালে ফরিদপুরে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি’র মধ্যবর্তীকালীন নির্বাচনের দাবি নাকচ করে মন্ত্রী বলেন, ‘জনগণের রায় নিয়ে আমরা পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। সময়ের একদির আগেও নির্বাচন হবে না। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচনের বিষয়টিও সংবিধান সম্মত।’
