শেখ হাসিনা হিটলারের মতো মানুষ হত্যা করছেন: খালেদা জিয়া

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ২০:৩১
 
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, মানুষ শেখ হাসিনা স্বৈরাচার বলে। আমি বলবো তিনি শুধু স্বৈরাচার নন, তিনি নব্য হিটলার। হিটলারের মতো তিনি মানুষ হত্যা করছেন। শনিবার বিকেলে নাটোরের নবাব সিরাজউদ-দৌলা সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা সরকার হামলা-মামলার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তারা পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিরোধী জোটের কোনো নেতাকর্মী আজ মামলার বাইরে নেই। দেশে আজ আর কোনো গণতন্ত্র নেই।
সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে অভিযোগ করে তিনি বলেন, পাসের সংখ্যা বেশি দেখিয়ে তারা বাহবা নিচ্ছে। আজ হাসিনা ঘরে ঘরে বেকার তৈরি করছেন। তারা এটা সুপরিকল্পিতভাবে করছে। এই ষড়যন্ত্র চলতে পারে না, চলতে দেয়া যায় না।
তিনি বলেন, দেশে প্রতিনিয়ত গুম, খুন চলছে। জনগণের নিরাপত্তা নেই। এভাবে দেশ চলতে পারে না। চলতে দেয়া যায় না।