'ব্যাঙ্গালোর' এখন থেকে 'ব্যাঙ্গালুরু'

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ১৭:২২
 
 
 
বদলে গেল ভারতের প্রযুক্তি রাজধানী হিসেবে খ্যাত ব্যাঙ্গালোরের নাম। এটি এখন বেঙ্গালুরু নামে পরিচিতি পাবে। প্রস্তাব উত্থাপনের আট বছর পর শনিবার আনুষ্ঠানিকভাবে এ নাম কার্যকর করা হলো। খবর বিবিসির।
স্থানীয় কাননাডা ভাষায় একে বেঙ্গালুরুই বলা হয়ে থাকে। এ সম্পর্কে ইতিহাসবিদরা বলেছেন— ব্যাঙ্গালোর শব্দটিতে ইংরেজিয়ানা ছিল। কিন্তু এ পদক্ষেপের মাধ্যমে সে জায়গা থেকে মুক্ত হওয়া গেল। কর্নাটক প্রদেশের অন্য ১১টি শহরেরও নাম পরিবর্তন করা হবে। প্রদেশটির রাজধানী ব্যাঙ্গালোরে শত শত আইটি ফার্ম রয়েছে, যে কারণে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত এ শহর।