বিশিষ্ট আইনজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ’৭০ সালেও অসম্ভবকে সম্ভব করা হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধেও ঐক্য হয়েছিল। অসম্ভবকে সম্ভব করাটাই ইতিহাসের অংশ। কিছু পেতে হলে এভাবেই অসম্ভবকে সম্ভব করতে হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. কামাল বলেন, দলীয় ভিত্তিতে শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। শ্রমিকদের ঐক্য প্রয়োজন। শ্রমিকদের ৫৪টি ফেডারেশন থাকার দরকার নেই। কারণ সমন্বয় ছাড়া কিছু সম্ভব নয়। এখন দরকার সমন্বয়। একটি ফেডারেশন থাকা উচিত। সব সংগঠনকে নিয়ে ঐক্য সম্ভব না হলেও ১০-১২টি সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ে আদালতসহ সবখানে সমস্যা সমাধানে এগোনোর সুপারিশ করেন তিনি। শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই বলুন, বঞ্চিত মানুষদের ঐক্য হবে না? কারা তাদের মধ্যে বিভক্তি জিইয়ে রেখেছে, তাদের চিহ্নিত করুন।’
শমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ।
