রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ২০:০৫




রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এর আগে নিজামীর মামলার রায়ের আগের দিন মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছিল।
রবিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলার রায় ঘোষণা করা হবে।