আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আহ্বান এফবিসিসিআইর

আপডেট : ০১ নভেম্বর ২০১৪, ২০:৩৪
 
 
 
 
 
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণও করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হলেও রিটার্ন দাখিলের পরিমাণ সন্তোষজনক নয়। পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূজা উত্সবের কারণে এখনো অনেক ব্যবসায়ী করদাতাসহ সব শ্রেণির আয়করদাতাদের পক্ষে আয়কর রিটার্ন দাখিল এবং আয়কর প্রদান করা সম্ভব হয়নি। এ ছাড়া, চলমান হরতাল কর্মসূচির কারণে ব্যবসায়ীসহ সব শ্রেণির করদাতাদের চলাচলে বিঘ্ন ঘটায় তাদের পক্ষে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় এফবিসিসিআইর বিভিন্ন সদস্য সংস্থা এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা পুনরায় ১ মাস বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়েছে।