শুক্রবার রাত থেকে ভারতে আবার কমেছে পেট্রল ও ডিজেলের দাম। এবার লিটারপ্রতি দাম কমানো হয়েছে পেট্রলের ২ দশমিক ৫৩ রুপি ও ডিজেলের ২ দশমিক ২৫ রুপি।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো দেশে পণ্যটির মূল্য কমিয়েছে। বিশ্ববাজারে শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬০ ডলারে নেমে এসেছে—যা গত জুন মাসে ছিল ১১৫ মার্কিন ডলার।
এ নিয়ে গত তিন মাসে ছয়বার পেট্রলের ও দুইবার ডিজেলের দাম কমলো ভারতে।
