এই রায়ে জাতির দায়মুক্তি হয়েছে: প্রসিকিউটর

আপডেট : ০৩ নভেম্বর ২০১৪, ১১:৩১

প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে চট্টগ্রামের বদর কমান্ডার মীর কাসেমের ফাঁসির রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতির কলঙ্ক মোচন ঘটেছে। এই রায়ের মধ্যদিয়ে শহীদ পরিবার, ভুক্তভোগী ও দেশবাসী প্রত্যাশিত বিচার পেয়েছে।
রবিবার যুদ্ধাপরাধের বিচারে ফাঁসির রায় ঘোষণার পর তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান ১৪টি অভিযোগের মধ্যে দুইটিতে ফাঁসির রায় দেন।
জেয়াদ আল মালুম বলেন, চট্টগ্রামের ডালিম হোটেলে কিশোর মুক্তিযোদ্ধা জসীমসহ অন্যদের হত্যা করে কর্ণফুলী নদীতে ভসিয়ে দেয়ার অভিযোগে মীর কাসেমকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া অপহরণ, আটক, নির্যাতনের অভিযোগে ৭২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।