সমকামিতার প্রচারক আমিরকে নোটিশ

আপডেট : ০২ নভেম্বর ২০১৪, ১৩:৪৮
ভারতীয় আইনে সমকামিতাকে অপরাধ হিসেবেই গণ্য করা হয়৷ আর এ কারণেই সমকামিতাকে সমর্থন করায় আমির খানকে আইনি নোটিশ পাঠিয়েছে চন্ডীগড়ের একটি আদালত৷ 
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিখ্যাত টেলি শো ‘সত্যমেব জয়তে’র সেটে বলিউডের লাভার বয় আমির সমকামিতার প্রকাশ্য সমর্থন জানান। এরপরেই  আইনজীবী মনদীপ কৌরের দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে আমির খানকে একটি নোটিশ পাঠিয়ে আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে ব্যাখ্যা চেয়ে এর জবাব দিতে বলেছে  চন্ডীগড়ের ওই আদালত৷
মনদীপের অভিযোগ, এর মাধ্যমে আমির অপরাধকে উৎসাহ দিয়েছেন৷ ঘটনার পরেই তিনি আমিরকে আইনি নোটিশ পাঠিয়ে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছিলেন৷ কিন্তু এতে তিনি কান দেননি।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর একটি বেসরকারি চ্যানেলের ‘সত্যমেব জয়তে’র  সেটে আমির প্রকাশ্যে সমকামিতা সমর্থন করেন এবং সাধারণ মানুষের কাছে সমকামিতা সমর্থনের বিষয়ে প্রকশ্যে মতামতই জানতে চান। যা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সমকামিতা অপরাধ৷