১০০ টাকার প্রাইজবন্ডের ৭৭তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহা. আনিছুর রহমানের সভাপতিত্বে কমিশন কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৬৮১০১৪ নম্বরের সিরিজ, তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৭৬৯১১৬ নম্বরের সিরিজ এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছে ০৬৪৪১০২ ও ০৯৩৮৬১৫ নম্বর। এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এ ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ, যেমন কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট , খঠ এবং খড এ ড্রয়ের আওতাভুক্ত। এ সব সিরিজের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়েছে। উপরে উল্লেখিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার এবং নিচের বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য হিসেবে বিবেচিত হয়। যেমন— প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাটি প্রতিটি সিরিজের ওই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। একই ভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।
লটারিতে ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কার পেয়েছে ০০৭০৫৬৩ ও ০৭৪১৫৮০। এ ছাড়া, ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কার পেয়েছে প্রতি সিরিজের ৪০টি সংখ্যা। এগুলো হলো— ০০৪৪৭২৩, ০০৭৮৮১০, ০১০৪১২৪, ০১৩৬১২৮, ০১৭৫২৮৫, ০২২০২৭৩, ০২২৫২৮০, ০২৩৮১৫০, ০২৩৮৬০৭, ০২৪৮৪৯৩, ০২৬৫০৩২, ০২৯৬৪৮৭, ০৩০০৬৪৬, ০৩২৯৬৩৯, ০৩৪০৮৭০, ০৩৭১৬৬২, ০৪৩১১৩৫, ০৪৩৮৪৮২, ০৪৬৩৬৬১, ০৪৭৪১৬৪, ০৪৮৫২৫৩, ০৫০৮০৩০, ০৫২৮৪৭৯, ০৫৩৫৪৫৩, ০৬২১১৬৫, ০৬৪৮৮৪৬, ০৬৯৮৫৪২, ০৭০১১৩৫, ০৭১৬০১৩, ০৭৪০২৫৭, ০৭৪৭২৭২, ০৭৫২৫০৪, ০৭৭৪৬৪৯, ০৭৭৬১৯০, ০৮১৯৭২৭, ০৮২২৮৪৮, ০৯৫৮৯৬৭, ০৯৫৯৭৫৪, ০৯৬৬৮২৮, ০৯৯৮১১০
